দৈন��ক আমার পত্র
অপরাধ৮ মে, ২০২৬ | বিকেল ৫:৪৯পড়তে সময়: ১ মিনিট

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি দুইজনসহ বিভিন্ন মামলার মোট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক এসআই মামুন হোসাইনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে মাদক কারবারি দেবেন (৩৫) ও সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মাদক বিক্রির পাঁচ লাখ টাকা জব্দ করে পুলিশ।

একই রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের আরেক অভিযানে চুরি মামলার দুইজন, জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও খবর

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা
অপরাধ২২ মে ২০২৬

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা

পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মাদক চক্রের সদস্য ও দীর্ঘদিনের পলাতক আসামিকে আটক করেছে রাঙ্গামাটি পুলিশ।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার
অপরাধ১৫ মে ২০২৬

ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদকে ১২ ঘণ্টার অভিযানে আটক, পরে সিটিটিসির কাছে হস্তান্তর।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক
অপরাধ১৪ মে ২০২৬

বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক

মডেল টাউন এলাকায় গভীর রাতে টহল অভিযানে আটক, পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাঘাইছড়ি প্রতিনিধি
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
অপরাধ১৪ মে ২০২৬

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মিরতিংগা চা বাগানে অভিযান চালিয়ে উদ্ধার ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
অপরাধ৯ মে ২০২৬

মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক
অপরাধ৯ মে ২০২৬

কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি