দৈন��ক আমার পত্র
অর্থনীতি২ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:১পড়তে সময়: ২ মিনিট

দালালমুক্ত অভিবাসনের আহ্বান, প্রশিক্ষণ নিন সরকারি ব্যবস্থায় বিদেশ যান: প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
দালালমুক্ত অভিবাসনের আহ্বান, প্রশিক্ষণ নিন সরকারি ব্যবস্থায় বিদেশ যান: প্রতিমন্ত্রী
দক্ষ মানবসম্পদ গড়ে তুলে বৈধ ও নিরাপদভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, সরকারি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে কোনো ধরনের দালালের আশ্রয় না নিয়েই বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হয়।

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে 'অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা বৈধ পথে বিদেশে গিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজের ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করলে অনেকেই প্রতারণার শিকার হন, তাই সরকারি প্রশিক্ষণই নিরাপদ পথ।

তিনি বলেন, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হলে সরকারি ব্যবস্থায় খুব সহজেই বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া যায়। এতে যেমন ব্যক্তিগত ব্যয় কমে, তেমনি ঝুঁকিও থাকে না।

অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে, যা জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বক্তব্য রাখেন।

এর আগে একই দিনে জয়পুরহাটে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ১৩০ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

সেমিনারে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও খবর

চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনএস সুনায়না'-এর শুভেচ্ছা সফর
অর্থনীতি৮ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনএস সুনায়না'-এর শুভেচ্ছা সফর

চট্টগ্রাম প্রতিনিধি
কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
আইন-আদালত৬ দিন আগে

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান