দৈন��ক আমার পত্র
শিক্ষা৮ মে, ২০২৬ | রাত ৮:৫পড়তে সময়: ২ মিনিট

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরফান আলী
শেয়ার:FacebookWhatsAppX
রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার (৮ মে) বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর -এর উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি কবি ও সাংবাদিক মো. আরফান আলী। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য নাম। কবিতা, গান, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর অবদান আজও সমানভাবে সমাদৃত। তিনি ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পুরস্কার অর্জন করে বাঙালি জাতিকে বিশ্বদরবারে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন এবং জমিদারি দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের জীবনযাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সাহিত্যচর্চার পাশাপাশি মানবতা ও সংস্কৃতির বিকাশে তাঁর ভূমিকা ছিল অনন্য।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সিদ্দিকী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তাঁর কবিতা, ছড়া, গান, নাটক ও প্রবন্ধ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু জুয়েল, প্রতিষ্ঠাকালীন সদস্য সাহিদুল ইসলাম, মাহাদি আবরার সিয়াম, আব্দুর রশিদ, খাদেমুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সম্পর্কিত আরও খবর

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা
শিক্ষা১২ মে ২০২৬

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা

জ্ঞানচর্চা, গবেষণা ও সম্প্রীতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

এম মহাসিন মিয়া, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম
জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য
শিক্ষা১০ মে ২০২৬

জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী অনলাইন ও অফলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম; সিভি রাইটিং, এআই টুলস ব্যবহার, কর্পোরেট দক্ষতা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে থাকছে বিশেষ সেশন।

জবি প্রতিনিধি
সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন
শিক্ষা১০ মে ২০২৬

সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষ কর্পোরেট সুবিধায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা সমঝোতা।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি
শিক্ষা১০ মে ২০২৬

নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

র‍্যাগিং প্রতিরোধ ও নবীন শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরে জবি ছাত্রদলের উদ্যোগ।

জবি প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়
শিক্ষা১০ মে ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়

সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে পদার্থবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস ও বিশ্বসভ্যতা, হাদিস ও রসায়ন-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষা৭ মে ২০২৬

রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি