দৈন��ক আমার পত্র
আন্তর্জাতিক৮ মে, ২০২৬ | সকাল ৬:৭পড়তে সময়: ১ মিনিট

সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার:FacebookWhatsAppX
সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে ঘোষিত সামরিক অভিযান হঠাৎ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব বিমানঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়।

মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প আগাম আলোচনা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের ঘোষণা দেন। এতে অসন্তোষ প্রকাশ করে সৌদি আরব। পরে দেশটি জানিয়ে দেয়, তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র।

পরে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়।

এ ঘটনায় কাতার ও ওমানও বিস্ময় প্রকাশ করেছে। তাদের দাবি, অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে।

যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির সুযোগ দিতেই অভিযান স্থগিত করা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছে ওয়াশিংটন।

তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানো হতে পারে। বর্তমানে পারস্য উপসাগরে মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত আরও খবর

যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা
আন্তর্জাতিক২২ মে ২০২৬

যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা

নাস্তিকতা ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে ইসলামি মূল্যবোধ রক্ষায় ফুলতলী ছাহেব কিবলাহর অবদানের পাশাপাশি ইলমে কিরাত, হাদিস ও তাসাউফ চর্চার প্রসারে তাঁর যুগান্তকারী ভূমিকা তুলে ধরেন যুক্তরাজ্য প্রবাসী আলেম।

বার্মিংহাম (যুক্তরাজ্য) প্রতিনিধি
মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন
আন্তর্জাতিক১১ মে ২০২৬

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন

গভীর রাতে মিয়ানমারে ভূমিকম্পের কারণে চট্টগ্রামসহ সীমান্তবর্তী কিছু এলাকায় অল্প সময়ের জন্য হালকা কম্পন অনুভূত হয়।

নিউজ ডেস্ক
বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি
আন্তর্জাতিক১০ মে ২০২৬

বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি

স্থল ও সমুদ্রবন্দরে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে হজযাত্রীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী
আন্তর্জাতিক৯ মে ২০২৬

আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী

হ্যান্টাভাইরাস আতঙ্কের পর আন্তর্জাতিক নজরদারিতে এমভি হন্ডিয়াস, ২২ ব্রিটিশ যাত্রী ও ক্রুকে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিনে নেওয়ার সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান
আন্তর্জাতিক৫ মে ২০২৬

যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তেলের রপ্তানি আয়ে পতনের ফলে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। উৎপাদন ও কর্মসংস্থান কমে যাওয়ায় বেকারত্ব ও মূল্যস্ফীতি দ্রুত বাড়ছে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়
আন্তর্জাতিক৩ মে ২০২৬

গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক