দৈন��ক আমার পত্র
ধর্ম১০ মে, ২০২৬ | রাত ১:৭পড়তে সময়: ৩ মিনিট

কুরআন-হাদিসের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর বক্তৃতা ইসলামি সমাজ প্রতিষ্ঠার পথে বড় বাধা: আল-ইসলাহ সভাপতি

ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় বিভ্রান্তি ও অপব্যাখ্যা রোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখছেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
কুরআন-হাদিসের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর বক্তৃতা ইসলামি সমাজ প্রতিষ্ঠার পথে বড় বাধা: আল-ইসলাহ সভাপতি
‘কুরআন-হাদিসের অপব্যাখ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্য বন্ধ না হলে দেশে প্রকৃত ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়’, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, এক শ্রেণির স্বার্থান্বেষী আলেম নামধারী ব্যক্তি ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (৯ মে) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি পার্টি সেন্টারে উপজেলা আল ইসলাহ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, যারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন, তাদের আগে আউল-ফাউলদের বক্তব্য নিয়ন্ত্রণ করতে হবে। ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যারা গরু চুরি, পরকীয়া কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তারা ইসলামের কল্যাণ করতে পারে না।

তিনি বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বোর্ডিংয়ের শিক্ষার্থী থেকে শুরু করে মসজিদের মুসল্লিরাও নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজকে এই অপসংস্কৃতি থেকে মুক্ত করাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু আলেমের দ্বিমুখী আচরণের সমালোচনা করে তিনি বলেন, যাঁকে একসময় ‘সুদখোর’ বলা হয়েছে, ক্ষমতার লোভে আজ তাঁকেই ‘নবীর উত্তরসূরি’ বলা হচ্ছে। ভোটের স্বার্থে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু ‘দুনিয়াদার আলেম’ টাই পরাকে জায়েজ করতে কুরআনের অপব্যাখ্যা দিচ্ছে এবং সুদের পক্ষেও অবস্থান নিচ্ছে। একটি বিশেষ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে শুকরের গোশতকে হালালের কাছাকাছি নেওয়ার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, মাদরাসার ছাত্রদের মাথা থেকে টুপি খুলে নেওয়া হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিটি মসজিদকে দুর্গে পরিণত করতে হবে।

ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)-এর অবদান স্মরণ করে তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের মাধ্যমেই মানুষ সহিহ ইসলাম পেয়েছে। তারা না থাকলে কবর জিয়ারতকেও শিরক বা পূজা হিসেবে আখ্যায়িত করা হতো। তিনি বিপথগামীদের তওবা করে সঠিক ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানান।

উপজেলা সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা এ কে এম মনোয়র আলী, ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা বেলাল আহমদ, মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সম্পর্কিত আরও খবর

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ
ধর্ম২২ মে ২০২৬

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ

অসহায় মানুষের পাশে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া; দিনব্যাপী চিকিৎসা, ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে ব্যাপক সাড়া।

আহমদ বিলাল খান
ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত হলে সমাজে অপরাধ ও সহিংসতা কমবে: ডিজি
ধর্ম১৫ মে ২০২৬

ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত হলে সমাজে অপরাধ ও সহিংসতা কমবে: ডিজি

লংগদুতে শিক্ষক-ইমামদের সঙ্গে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা।

আহমদ বিলাল খান
দানই আল্লাহর নৈকট্যের সিঁড়ি
ধর্ম৯ মে ২০২৬

দানই আল্লাহর নৈকট্যের সিঁড়ি

কৃপণ মনোভাব মানুষকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়।

আহমদ বিলাল খান, লেখক ও গবেষক
ইমামতির তিন দশক পূর্ণ করে পানছড়ি বাজার মসজিদে ইমামকে রাজকীয় বিদায়
ধর্ম৮ মে ২০২৬

ইমামতির তিন দশক পূর্ণ করে পানছড়ি বাজার মসজিদে ইমামকে রাজকীয় বিদায়

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
মানবতার ঈমান জাগরণের পবিত্র উৎসব কুরবানী
ধর্ম৫ মে ২০২৬

মানবতার ঈমান জাগরণের পবিত্র উৎসব কুরবানী

ইবাদত, আনুগত্য ও আত্মসমর্পণের মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পবিত্র আহ্বান।

আহমদ বিলাল খান, লেখক ও গবেষক
শান্তির পথেই ইসলামের ডাক
ধর্ম২ মে ২০২৬

শান্তির পথেই ইসলামের ডাক

ইসলাম মানুষের অধিকার রক্ষা, দুর্বলদের পাশে দাঁড়ানো এবং জাকাতের মাধ্যমে বৈষম্য কমিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানায়

আহমদ বিলাল খান