দৈন��ক আমার পত্র
খেলাধুলা২ মে, ২০২৬ | রাত ১০:৫পড়তে সময়: ২ মিনিট

উৎসবমুখর পরিবেশে ঠাকূরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু

ঠাকূরগাঁও প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
উৎসবমুখর পরিবেশে ঠাকূরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু
ঠাকূরগাঁও জেলায় তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ত করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতা। প্রাণবন্ত এই আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

শনিবার (২ মে) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকূরগাঁওয়ে বড় পর্দায় সেই অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও খেলোয়াড়রা।

পরে জাতীয় পতাকা ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পতাকা উত্তোলনের মাধ্যমে স্থানীয় কার্যক্রমের সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকূরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক খেলোয়াড় এতে অংশ নেন।

আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ মোট ছয়টি ইভেন্টে ছেলে ও মেয়েদের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হবে। এতে জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত আরও খবর

হে বন্ধু শ্রোতা
খেলাধুলা৬ জুন ২০২৬

হে বন্ধু শ্রোতা

কবিতাটিতে কবি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল বা অন্য দল সমর্থনকে কেন্দ্র করে অযথা ঝগড়া ও বিভেদ না করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তি ও সহনশীলতার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং মুসলমান হিসেবে ভ্রাতৃত্ব বজায় রাখার কথা বলেছেন।

কবি মোঃ মকদ্দুছ আলী
কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
আইন-আদালত৬ দিন আগে

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান