সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ১:২৫
শান্তিগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লেখক: শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

'সুস্থ্য শ্রমিক কর্মট হাত, আসবে এবার নব প্রভাত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন।
সভায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং এলজিইডি অফিসের সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য আবিদ উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্করসহ অন্যান্যরা।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।






