দৈনিক আমার পত্র
প্রচ্ছদে ফিরে যান
সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ১২:১৪

শ্রমিক অধিকারে ইসলামী নীতির আহ্বান, মিরসরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

লেখক: মিরসরাই প্রতিনিধি
শ্রমিক অধিকারে ইসলামী নীতির আহ্বান, মিরসরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জোরারগঞ্জ এলাকায় স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউচুফ বিন আবু বকর বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা প্রয়োজন। তিনি দাবি করেন, ইসলামী আদর্শভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রেদোয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ শাখার আমীর নুরুল হুদা হামিদী।ক

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা নুরনবী, মোস্তফা জিহাদী, মনজুর আলম সুমন, সফিউল আলম, ডা. এহসানুল হক, শহিদুল ইসলাম, আনোয়ারুল আজীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে একটি র‍্যালি বের করা হয়, যা জোরারগঞ্জের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সম্পর্কিত আরও খবর

শান্তিগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাবাংলা

শান্তিগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাঘাইছড়িতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদায় উদযাপিত মে দিবস
সারাবাংলা

বাঘাইছড়িতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদায় উদযাপিত মে দিবস

লেখক: বাঘাইছড়ি প্রতিনিধি
নরসিংদীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
সারাবাংলা

নরসিংদীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

লেখক: নরসিংদী জেলা প্রতিনিধি
কাপ্তাইয়ে পার্টনার প্রকল্পের ফিল্ড কংগ্রেস উদ্বোধন, কৃষিতে উদ্যোক্তা তৈরির আহ্বান
সারাবাংলা

কাপ্তাইয়ে পার্টনার প্রকল্পের ফিল্ড কংগ্রেস উদ্বোধন, কৃষিতে উদ্যোক্তা তৈরির আহ্বান

লেখক: কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল বাছিত খানের পক্ষে আল ইসলাহর সমর্থন ঘোষণা
সারাবাংলা

দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল বাছিত খানের পক্ষে আল ইসলাহর সমর্থন ঘোষণা

লেখক: সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শ্রমিক অধিকারে ইসলামী নীতির আহ্বান, মিরসরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা
সারাবাংলা

শ্রমিক অধিকারে ইসলামী নীতির আহ্বান, মিরসরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

লেখক: মিরসরাই প্রতিনিধি