দৈন��ক আমার পত্র
সারাবাংলা২৭ জুন, ২০২৬ | রাত ৯:২৩পড়তে সময়: ২ মিনিট

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
পবিত্র আশুরা উপলক্ষে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আল-হোসাইনী ফাউন্ডেশন। এ উপলক্ষে শহীদানে কারবালার পবিত্র স্মরণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে গাউসিয়া, পবিত্র মিলাদ-কিয়াম, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সংগঠনের এক বছরের বিভিন্ন ইসলামী ও সামাজিক কার্যক্রমের স্মৃতিচিত্র উপস্থাপন।

শনিবার (২৭ জুন) বিকেলে রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিয়াজী পাহাড় এলাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ১০ মুহররম ১৪৪৮ হিজরি, পবিত্র আশুরার দিনেই আল-হোসাইনী ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। এক বছরে সংগঠনটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ, সুন্নি আকীদা ও ইসলামী মূল্যবোধ প্রচারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনের দাবি, এসব উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়েছেন।

বক্তারা বলেন, সংগঠনের সদস্যরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সময়, শ্রম ও মেধা দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দ্বীনের খেদমত, মানবকল্যাণ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে আরও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, নবীন সংগঠন হিসেবে পথচলায় অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তারা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও সমৃদ্ধ করতে সবার গঠনমূলক পরামর্শ ও সমালোচনাকে স্বাগত জানান।

অনুষ্ঠানের শেষে আল-হোসাইনী ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা, দ্বীনের খেদমত ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান
উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলা৮ জুন ২০২৬

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান