দৈন��ক আমার পত্র
সারাবাংলা২২ জুন, ২০২৬ | রাত ৫:২৩পড়তে সময়: ২ মিনিট

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি এলাকার মিয়াজী পাহাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে হযরত শাহ্ মোহসেন আউলিয়া (র.)-এর ফাতেহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল হুসাইনি ফাউন্ডেশন (এএইচএফ)-এর ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিয়াজী পাহাড় এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খতমে ইউনুস, খতমে গাউছিয়া, দরুদ ও সালাম, মিলাদ-কিয়াম, আখেরি মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়।

আল হুসাইনি ফাউন্ডেশন (এএইচএফ)-এর ব্যবস্থাপনায় ও স্থানীয় আলেম-ওলামার পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা হযরত শাহ্ মোহসেন আউলিয়া (র.)-এর জীবনাদর্শ, ইসলাম প্রচারে তাঁর অবদান এবং আধ্যাত্মিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও ইসলামের সুমহান আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

আয়োজকরা অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মহান আল্লাহ তাআলার নিকট সকলের কল্যাণ, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান
উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলা৮ জুন ২০২৬

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান