দৈন��ক আমার পত্র
আইন-আদালত৩ মে, ২০২৬ | দুপুর ২:৩৪পড়তে সময়: ১ মিনিট

শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে এক বৃদ্ধ মুসল্লীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত হাফিজ মিয়া (৮০) লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজ শুরুর আগে হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও খবর

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
আইন-আদালত৬ দিন আগে

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত
আইন-আদালত৩ মে ২০২৬

সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান