দৈন��ক আমার পত্র
আইন-আদালত৩ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:১১পড়তে সময়: ২ মিনিট

সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত
সুপ্রিম কোর্ট প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) নির্ধারিত সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল আদালত পরিচালনার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

রোববার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি সপ্তাহ থেকে বুধবার ও বৃহস্পতিবার আদালত কার্যক্রম ভার্চ্যুয়াল পদ্ধতির পরিবর্তে সরাসরি শারীরিক উপস্থিতিতে পরিচালিত হবে।

প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) প্রতি বুধবার ও বৃহস্পতিবারের ভার্চ্যুয়াল কোর্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একইভাবে আপিল বিভাগের (চেম্বার আদালতসহ) ভার্চ্যুয়াল কার্যক্রমও ওই দুই দিন বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় গত ২০ এপ্রিল জারি করা নির্দেশনায় সপ্তাহের নির্ধারিত দুই দিন ভার্চ্যুয়াল এবং অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ব্যবস্থা চালু করা হয়েছিল, যা ২২ এপ্রিল থেকে কার্যকর হয়। নতুন নির্দেশনার মাধ্যমে ওই ব্যবস্থায় আংশিক পরিবর্তন আনা হলো।

সম্পর্কিত আরও খবর

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
আইন-আদালত৬ দিন আগে

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
আইন-আদালত৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি
কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান