দৈন��ক আমার পত্র
জাতীয়৪ মে, ২০২৬ | রাত ৯:৬পড়তে সময়: ১ মিনিট

নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকদের

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকদের
জেলা প্রশাসকদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে ও সময়মতো বাস্তবায়নের পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহারের লক্ষ্য অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণ ও সম্পন্ন করার বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়নে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন, উন্নয়ন বাজেটকে দুর্নীতিমুক্ত রাখা এবং সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়েও জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি