দৈন��ক আমার পত্র
জাতীয়২৩ মে, ২০২৬ | রাত ৮:৪৮পড়তে সময়: ২ মিনিট

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে। ভবিষ্যতেও এ খাতকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি এভাবেই শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২৩ মে) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ সফল বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, আসন্ন হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। এ খবর ঘিরে স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মাঝে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।

সভায় ফেস্টিভ্যাল আয়োজনকে সফল করতে ভেন্যু নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, আবহাওয়া পরিস্থিতি, পর্যটক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় মতামত তুলে ধরেন ফিনলে চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম মিয়া, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তারেকুর রহমান পাপ্পু, গ্রীন লিফ গেস্ট হাউসের স্বত্বাধিকারী এস কে দাস সুমন, স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) জাবেদ হোসেন এবং মণিপুরী সম্প্রদায়ের নারী উদ্যোক্তা জয়া শর্মা প্রমুখ।

সভায় সহকারী কমিশনার (ভূমি), পর্যটন পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, হোটেল-রিসোর্ট মালিক প্রতিনিধি, চা বাগান মালিক প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশীজনরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ শ্রীমঙ্গলকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে আরও পরিচিত ও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা 

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক