দৈন��ক আমার পত্র
জাতীয়২৩ মে, ২০২৬ | দুপুর ১:৫৬পড়তে সময়: ২ মিনিট

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি। গতকাল শুক্রবার জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন বার্তা জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় জকসুর পক্ষ থেকে জানানো হয়, প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান মুশফিক এবং সাধারণ সম্পাদক পদে লিমন ইসলাম নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক মোবারকবাদ জানানো হচ্ছে।

একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতদেরও অভিনন্দন জানানো হয়। তারা হলেন— সহ-সভাপতি সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য রাকিব খান ও রাকিব মাজহার।

বিজ্ঞপ্তিতে জকসুর পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয় যে, নতুন এই নেতৃত্ব ক্যাম্পাসে দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাদারিত্বের চর্চা আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম দেশবাসীর সামনে তুলে ধরতে কার্যকর অবদান রাখবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অক্ষুণ্ণ রেখে নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করবে। একই সঙ্গে জকসু নবনির্বাচিত সকল সদস্যের সাফল্য, সুস্থতা ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি কামনা করে।

প্রসঙ্গত, গত ১৭ মে জবি প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। পরদিন ১৮ মে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয় এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়। সব ধরনের নির্বাচনী প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক