দৈন��ক আমার পত্র
জাতীয়৩ মে, ২০২৬ | সকাল ৮:২০পড়তে সময়: ২ মিনিট

স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

সাময়িক যুদ্ধবিরতি নয়, ৩০ দিনের মধ্যে সংকটের স্থায়ী সমাধান চায় তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার:FacebookWhatsAppX
স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব
আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির দাবি, অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানই তাদের মূল লক্ষ্য।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্র ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে পাল্টা ১৪ দফা পরিকল্পনা জমা দেয় তেহরান। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এ কূটনৈতিক প্রক্রিয়া চলছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানই তাদের লক্ষ্য। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ওয়াশিংটনের।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা নাকচ করেছে। তেহরানের অবস্থান, ৩০ দিনের মধ্যেই সব সমস্যার সমাধান করতে হবে।

ইরানের প্রস্তাবে বেশ কিছু কঠোর শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত দেওয়া। পাশাপাশি লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান সংঘাত বন্ধের কথাও বলা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হতে পারে। তবে যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি