দৈন��ক আমার পত্র
সারাবাংলা২৩ মে, ২০২৬ | দুপুর ১২:৪৩পড়তে সময়: ১ মিনিট

রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটিকে ঐক্য পরিষদের অভিনন্দন

রাঙ্গামাটির সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বলেছে, মানবিক ও মৈত্রিময় সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটিকে ঐক্য পরিষদের অভিনন্দন
রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীদের প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির জেলা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দী এবং সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার বলেন, নতুন কমিটির নেতৃবৃন্দ সকল প্রকার দলাদলি ও ভেদাভেদ ভুলে স্বধর্ম ও সম্প্রদায়ের অধিকার সুরক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ভগবান বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবিকতার আদর্শ সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি নিরলসভাবে কাজ করে যাবে এমন প্রত্যাশা করছে ঐক্য পরিষদ।

তারা রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সার্বিক সাফল্য কামনা করে বলেন, পার্বত্যাঞ্চলে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য সুদৃঢ় করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুভেচ্ছা বার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দী এবং সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান