দৈন��ক আমার পত্র
সারাবাংলা৫ জুন, ২০২৬ | বিকেল ৫:১০পড়তে সময়: ২ মিনিট

বান্দরবানে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৩ পরিবার

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে কাজ চলছে।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বান্দরবানে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৩ পরিবার
বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার এলাকার মার্কাজ গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কাজ গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ৯টা ১২ মিনিটে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে একই সময়ে বান্দরবান-রুমা সড়কে একটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়ায় একটি ইউনিট সেখানে পাঠাতে হয়। ফলে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি জানান, দমকলকর্মীদের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আটটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও তিনটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টিনের চালার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের একটি চারতলা ভবনের কাচও ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা মো. ইউনুস বলেন, “মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই আগুন পাশের বাড়িগুলোকে গ্রাস করে ফেলে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তপন মল্লিক বলেন, ২০ বছরের পরিশ্রমে গড়ে তোলা আমার বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের সব আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে পরিবার নিয়ে এখন চরম অনিশ্চয়তায় পড়েছি।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান