দৈন��ক আমার পত্র
সারাবাংলা২৬ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:৫পড়তে সময়: ১ মিনিট

ঈদুল আযহা সামনে রেখে মৌলভীবাজারে বাজার তদারকি জোরদার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ মনিটরিং।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
ঈদুল আযহা সামনে রেখে মৌলভীবাজারে বাজার তদারকি জোরদার
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মৌলভীবাজারে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে শহরের পশ্চিম বাজার ও কুসুমবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের।

অভিযান চলাকালে বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং ভোক্তাদের সঙ্গে অসদাচরণ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে না পারে এবং সাধারণ মানুষ স্বাভাবিক দামে পণ্য কিনতে পারে, সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।

এসময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান