দৈন��ক আমার পত্র
সারাবাংলা৪ মে, ২০২৬ | রাত ৮:২পড়তে সময়: ২ মিনিট

সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সেনাবাহিনীর দ্রুত উদ্ধার তৎপরতায় স্বাভাবিক যান চলাচল

বাঘাইছড়ি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সেনাবাহিনীর দ্রুত উদ্ধার তৎপরতায় স্বাভাবিক যান চলাচল

পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় মালবাহী চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

সোমবার (৪ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের হাউজপাড়া এলাকায় বাঘাইহাট–সাজেক সড়কে একটি মালবাহী চাঁদের গাড়ির ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ওই গুরুত্বপূর্ণ পর্যটন সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন পর্যটক ও স্থানীয় যাত্রীরা আটকা পড়েন।

পরিস্থিতি জানার পর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ১৪ ইবি বাঘাইহাট জোনের সাজেক টিওবির একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সেনা সদস্যরা উল্টে পড়া গাড়িটি সরিয়ে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেন। একই সঙ্গে আটকে পড়া পর্যটক ও স্থানীয়রা নিরাপদে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

স্থানীয়দের মতে, দুর্গম এই এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনছে।

বাঘাইহাট জোন কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বত্য অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান