দৈন��ক আমার পত্র
সারাবাংলা১৫ মে, ২০২৬ | রাত ১০:২৫পড়তে সময়: ২ মিনিট

কৃষকদের সরকারি সহায়তা পৌঁছে দিতে তথ্য অফিসের কৃষক সমাবেশ

কৃষি খাতে সরকারের উন্নয়ন কার্যক্রমে অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কৃষিঋণ ও কৃষক কার্ড নিয়ে রাঙ্গামাটিতে আলোচনা সভা।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
কৃষকদের সরকারি সহায়তা পৌঁছে দিতে তথ্য অফিসের কৃষক সমাবেশ
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার 'সবার আগে বাংলাদেশ' বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড, কৃষিঋণ সুবিধা ও কৃষকদের সরকারি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে রাঙ্গামাটিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ প্রদান, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সুযোগ-সুবিধা সম্পর্কে কৃষকদের আরও সচেতন হতে হবে।

গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস রাঙ্গামাটির উপপরিচালক জনাব রাহুল বনিক।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটির উপপরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মিজ শাহনাজ পারভীন।

বক্তারা কৃষকদের উদ্দেশ্যে কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, লিগ্যাল এইড এবং সরকারি বিভিন্ন সেবা গ্রহণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সমাবেশে অংশ নেওয়া কৃষকরা কৃষক কার্ডের সুবিধা ও কৃষিঋণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।

সরকারি কৃষি সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান