দৈন��ক আমার পত্র
সারাবাংলা১৩ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:২৩পড়তে সময়: ৩ মিনিট

শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপে শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যের বার্তা

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার আহ্বান।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপে শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যের বার্তা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ শান্তি, সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় সংলাপ। 'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যে বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের আয়োজিত এই সংলাপে ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, গুজব প্রতিরোধ এবং সামাজিক ঐক্য জোরদারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পিএফজি শ্রীমঙ্গলের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।

সংগঠনের সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে বক্তব্য দেন পিএফজির উপদেষ্টা ও বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, কাকিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন, সনাতন ধর্মীয় পণ্ডিত বেনু ধর ভট্টাচার্য, শ্রী শ্রী জগবন্ধু আশ্রম ও মিশনের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রম্মচারী, নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, আন্তঃধর্মীয় উপ-কমিটির আহ্বায়ক মাওলানা মো. আশরাফ হোসেন, পিএফজির অ্যাম্বাসেডর মো. শামীম আহমেদ, মাওলানা এম এ রহিম নোমানি, ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সমন্বয়কারী মো. আব্দুল বারী, মির্জাপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক এবং খ্রিস্টান নেতা ওয়েল সরেংসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

সংলাপে বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির কোনো বিকল্প নেই। একইসঙ্গে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতেও সকল রাজনৈতিক নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে গুজব ও মাদকের প্রভাব রয়েছে। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুজব ও মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা উল্লেখ করেন, অতীতে ব্যক্তিগত, সম্পত্তিগত ও রাজনৈতিক বিরোধ থেকে সৃষ্ট কিছু ঘটনাকে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে উপস্থাপন করেছে, যা উদ্বেগজনক।

সভায় গণমাধ্যমকর্মীদের প্রতি যেকোনো ঘটনা যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান