দৈন��ক আমার পত্র
সারাবাংলা৬ জুন, ২০২৬ | রাত ১০:২৭পড়তে সময়: ২ মিনিট

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) এস. এম. হাসান, সহকারী কমিশনার এস. এম. হাসান শাহরিয়ার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাসুই চিং মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

র‌্যালি পরবর্তী সমাবেশে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী বলেন, বর্তমানে ডেঙ্গুর মৌসুম চলছে এবং পার্বত্য অঞ্চলে এ রোগের ঝুঁকি তুলনামূলক বেশি।

তিনি বলেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, তিন দিনের বেশি কোথাও পানি জমে না থাকা এবং ফুলের টব, টায়ারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব।

তিনি আরও জানান, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা দুর্গম এলাকায় টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক কাজ করছেন। ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থাও এ কাজে সহযোগিতা করছে।

সিভিল সার্জন জানান, দুর্গম এলাকায় কেউ ডেঙ্গু বা ম্যালেরিয়ায় আক্রান্ত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে এবং রোগীদের মশারির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রোয়াংছড়ি উপজেলায় বর্তমানে ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আলীকদম উপজেলায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান