দৈন��ক আমার পত্র
সারাবাংলা১ জুন, ২০২৬ | সন্ধ্যা ৬:২৫পড়তে সময়: ১ মিনিট

শ্রীমঙ্গলে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী চায়না রিপন গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ; সিএনজি শ্রমিক নেতা লুৎফর রহমানকে মারধরের ঘটনায় আত্মগোপনে ছিলেন।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী চায়না রিপন গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩টি মামলার আসামি এবং শাপলাবাগ ও সোনারবাংলা রোড এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী চায়না রিপন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকাকেন্দ্রিক একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল রিপন। তার বিরুদ্ধে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, মারধর ও নানা ধরনের হয়রানির অভিযোগ রয়েছে।

সম্প্রতি শাপলাবাগ রেলওয়ে গেট এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় রিপনের নাম সামনে আসে। ওই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রোববার (৩১ মে) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রিপন ওরফে চায়না রিপন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামের আমিন মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চায়না রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক মারধরের ঘটনায় জড়িত আরও ৭ জন আসামিকে এর আগে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান