দৈন��ক আমার পত্র
সারাবাংলা৬ জুন, ২০২৬ | দুপুর ২:৫৯পড়তে সময়: ২ মিনিট

সুনামগঞ্জে পরিবেশ দিবসে মানববন্ধন

হাওর-নদী রক্ষা, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ ও জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি।

রফিকুল ইসলাম সোহাগ
শেয়ার:FacebookWhatsAppX
সুনামগঞ্জে পরিবেশ দিবসে মানববন্ধন
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং হাওরাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ এবং এসভিডিএস যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি। মানববন্ধন শেষে উপস্থিত জনসাধারণের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মূল ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সী। এছাড়াও পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের পরিবেশ, নদ-নদী ও জলাভূমি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা নদী ও জলাশয়কে দখল ও দূষণমুক্ত রাখা, বন উজাড় বন্ধ করা এবং হাওর-জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তারা সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান, চিলা ও খাসিয়ামারা নদীসহ বিভিন্ন নদীতে চলমান পরিবেশবিধ্বংসী কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, টাঙ্গুয়ার হাওর-সহ জেলার সকল হাওরের অনন্য জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার, স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান