দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ১২:৬পড়তে সময়: ২ মিনিট

কালিয়াকৈর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ময়লার স্তুপে জনদুর্ভোগ চরমে, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও যাত্রীরা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায় সড়কের পাশে ফেলা বাসাবাড়ির ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। বিশেষ করে পথচারী, যাত্রী ও শিক্ষার্থীরা এ অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
কালিয়াকৈর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ময়লার স্তুপে জনদুর্ভোগ চরমে, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও যাত্রীরা
স্থানীয়রা জানান, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত কালিয়াকৈর পৌরসভায় জনসংখ্যা বেশি হলেও নাগরিক সেবা প্রত্যাশিত মানে পৌঁছাচ্ছে না। পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে দীর্ঘদিন ধরে গৃহস্থালি বর্জ্য জমে থাকলেও তা নিয়মিত অপসারণ করা হচ্ছে না। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং চলাচলে ভোগান্তি বাড়ছে।

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেও একই চিত্র দেখা গেছে। সফিপুর–বড়ইবাড়ী সড়কের ৮ নম্বর ওয়ার্ডের জালাল গেট সংলগ্ন এলাকা, সিরমেক্স রোডসহ বিভিন্ন স্থানে সড়কের উপরেই আবর্জনার স্তুপ পড়ে থাকতে দেখা যায়। বর্ষাকালে এসব ময়লার সঙ্গে পানি মিশে দুর্গন্ধ আরও তীব্র হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে বলে অভিযোগ স্থানীয়দের।

এছাড়া হরিণহাটি, সফিপুর বাজারসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে ময়লা ফেলে রাখার কারণে জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় উড়াল সেতুর পাশে পৌরসভার বর্জ্য ফেলার কারণে পুরো এলাকা দুর্গন্ধে অস্বস্তিকর পরিবেশে পরিণত হয়েছে। এর আশপাশে হাইটেক সিটি, হাইটেক রেলস্টেশন এবং দোকানপাট থাকায় প্রতিনিয়ত মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।

এক পথচারী সাইম বলেন, এত গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে ময়লা ফেলা উচিত না। দুর্গন্ধে নাক চেপে চলতে হয়, অনেক সময় অসুস্থও লাগছে।

এক যাত্রী জানান, মহাসড়ক দিয়ে চলাচলের সময় বাসের ভেতরেও দুর্গন্ধ প্রবেশ করে, অনেক সময় শিশু ও বয়স্করা বমি পর্যন্ত করে ফেলছে।

এক বাসচালক মনির মিয়া বলেন, সড়কের পাশে বর্জ্যের কারণে একদিকে যেমন দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে, অন্যদিকে গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে। দ্রুত এসব ময়লা অপসারণের দাবি জানান তিনি।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন জানান, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্পিং স্টেশন নির্মাণের একটি প্রস্তাবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান