দৈন��ক আমার পত্র
সারাবাংলা৩ জুন, ২০২৬ | বিকেল ৩:৩৪পড়তে সময়: ২ মিনিট

পার্বত্য অঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেট বরাদ্দের দাবি

রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
পার্বত্য অঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেট বরাদ্দের দাবি
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে একই দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

বুধবার (০৩ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের পাশে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী। কর্মসূচির মূল শ্লোগান ছিল 'বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই'।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে নানা সমস্যার মধ্যে জীবনযাপন করছে। এ অবস্থায় সরকারের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দপ্তরের মাধ্যমে আসন্ন বাজেটে তাদের জীবনমান উন্নয়নে আলাদা বরাদ্দ রাখা জরুরি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো। আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা জুঁই চাকমা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলম এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সংগঠনের সহ-সভাপতি রবি বড়ুয়া।

বক্তারা সরকারের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে বাজেটে কার্যকর ও পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে।

মানববন্ধন পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো, কেন্দ্রীয় সহ-সভাপতি শিক্ষক পংকজ কুসুম বড়ুয়া, জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সহ-সভাপতি রবি বড়ুয়া ও নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক তেমিয় বড়ুয়া, কাউখালী উপজেলা সভাপতি সাগর বড়ুয়া, উপজেলা নেতা রন্টি বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, সুসময় বড়ুয়া, বাবু বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সভাপতি উদয়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক সনেট চৌধুরী, পৌর নেতা বাবু বড়ুয়া ও বসু বড়ুয়া প্রমুখ।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান