দৈন��ক আমার পত্র
সারাবাংলা১৫ মে, ২০২৬ | বিকেল ৪:৪পড়তে সময়: ২ মিনিট

মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে রাঙ্গামাটিতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি ২২ মে

বনরূপা দায়রা ভবনে সকাল ৯টা থেকে মানবিক সেবার লক্ষ্য নিয়ে দিনব্যাপী রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে রাঙ্গামাটিতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি ২২ মে
'রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং টেস্ট।

আগামী ২২ মে ২০২৬ ইং (বৃহস্পতিবার) সকাল ৯টায় রাঙ্গামাটি শহরের বনরূপা দায়রা ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পাশাপাশি ব্লাড গ্রুপিং পরীক্ষা করা হবে।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোস্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

আয়োজক হিসেবে রয়েছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা কমিটি। কর্মসূচির ব্যবস্থাপনায় থাকবে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, রাঙ্গামাটি ইউনিট। সহযোগিতায় রয়েছে ফাতেমা বেগম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম।

আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সেবার মনোভাব আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্লাড গ্রুপিং পরীক্ষার মাধ্যমে তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

শাহ্ এমদাদীয়া রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরী শুক্রবার (১৫ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মসূচির বিস্তারিত তথ্য জানান।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান