দৈন��ক আমার পত্র
সারাবাংলা৫ জুন, ২০২৬ | সন্ধ্যা ৭:২৭পড়তে সময়: ২ মিনিট

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

এক মাসেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের।

খায়রুল খন্দকার, টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর উপজেলার রাউৎবাড়ী-জিগাতলা ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসী, ছাত্র-জনতা, যুবসমাজ ও মুসল্লিসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার প্রায় এক মাস পার হলেও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে পড়ছে। প্রতিবন্ধী তরুণীর সঙ্গে এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাতে মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজাকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরদিন সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান