দৈন��ক আমার পত্র
সারাবাংলা১১ মে, ২০২৬ | সকাল ১০:১১পড়তে সময়: ১ মিনিট

সাজেকে ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ

ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা হত্যার প্রতিবাদে সাজেক-বাঘাইছড়ি সড়কে ছয় ঘণ্টার অবরোধ, আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন; প্রশাসনের নজরদারিতে পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত।

মোঃ মহিউদ্দিন
শেয়ার:FacebookWhatsAppX
সাজেকে ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এর অঙ্গসংগঠনগুলো।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে। এর ফলে পর্যটনকেন্দ্র সাজেক এবং বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।

ইউপিডিএফ-এর এই কর্মসূচির কারণে বাঘাইছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কার্যত অচলাবস্থা তৈরি হয়। বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধ চলাকালে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ মে বাঘাইছড়ি-দীঘিনালা সীমান্তবর্তী শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষ সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা নিহত হন বলে দাবি করে সংগঠনটি। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকেই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান