দৈন��ক আমার পত্র
সারাবাংলা৪ মে, ২০২৬ | রাত ৮:২১পড়তে সময়: ২ মিনিট

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভা, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন একাধিক কর্মকর্তা

মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভা, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন একাধিক কর্মকর্তা
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করা হয়।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, তার সমাধান এবং জেলা পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার জয়ন্ত সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিকের টিএসআই মোতালেব মিয়া এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম।

এছাড়া ৭টি চোরাই মোটরসাইকেল, ১টি টয়োটা করোলা প্রাইভেট কার, ৬৫ পিস ইয়াবা, ৪২০ গ্রাম গাঁজা উদ্ধারসহ রাজনগর থানার হত্যা মামলার ৩ জন আসামিসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করায় জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

এর পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়, মৌলভীবাজারের অপরাধ শাখার দাপ্তরিক কার্যক্রম সততা ও দক্ষতার সাথে সম্পাদন এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজ সফলভাবে সম্পন্ন করায় এএসআই মোঃ মাসুম আহমেদকে পুরস্কৃত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান