দৈন��ক আমার পত্র
সারাবাংলা৮ মে, ২০২৬ | বিকেল ৪:৩০পড়তে সময়: ২ মিনিট

জনগণের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন: এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
জনগণের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন: এমপি খোকন
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন, তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, গত আড়াই মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা, খেলোয়াড়দের ভাতা ও খাল খননের মতো বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সূর্যমনি বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভা এবং লক্ষীপুর উপপ্রকল্পের চারটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি খোকন তালুকদার বলেন, আমরা তারেক রহমানের সহযোদ্ধা, তার দলের একজন কর্মী জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য। আমরা বসে নেই, উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি।

তিনি আরও জানান, জনগণের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নসহ একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এলাকাবাসীর দেওয়া প্রস্তাব অনুযায়ী অধিকাংশ রাস্তার কাজ বর্তমানে টেন্ডার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠানে লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিমসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান