দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ৫:৪০পড়তে সময়: ৩ মিনিট

দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল বাছিত খানের পক্ষে আল ইসলাহর সমর্থন ঘোষণা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল বাছিত খানের পক্ষে আল ইসলাহর সমর্থন ঘোষণা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খানের পক্ষে আনুষ্ঠানিকভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দিয়ে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সভায় আল ইসলাহ নেতারা বলেন, আসন্ন নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খানকে সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে এবং তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাহেব জাদায়ে ফুলতলী ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বক্তব্যে বলেন, একটি আদর্শভিত্তিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রিয় মুর্শিদের আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করা সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দোয়ারাবাজারের জনগণের মতামত বিবেচনায় মাওলানা আব্দুল বাছিত খান একজন গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী। তাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং নির্বাচনী সফলতা প্রার্থনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মাহমুদুর রহমান আজাদ, অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুছ, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আসাদুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, আল ইসলাহর মতো ঐতিহ্যবাহী সংগঠনের সমর্থন তার জন্য বড় দায়িত্বের বিষয়। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দোয়ারাবাজার উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় মূল্যবোধ ও যুবসমাজের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও মানবিক উপজেলা গড়ে তোলাই তার লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার কথাও তিনি উল্লেখ করেন।

মাওলানা আব্দুল বাছিত খান ১৯৮৫ সালের ১ মে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোয়ারাই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান খান ছিলেন একজন সুপরিচিত আলিম ও খতীব।

তিনি বর্তমানে আস-সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ছাতকের দারুস সুন্নাহ লতীফিয়া মাদরাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং পরবর্তীতে জেলা পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি একজন আলোচক ও সংগঠক হিসেবেও সুপরিচিত। বিভিন্ন শিক্ষা ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠা গড়ে তোলার মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান