দৈন��ক আমার পত্র
সারাবাংলা১ মে, ২০২৬ | রাত ১১:৫৫পড়তে সময়: ২ মিনিট

বৃষ্টিতে কাদায় পরিণত রাজৈরের সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের জালালখাঁর বাড়ি সংলগ্ন জনগুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে মারাত্মকভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা ও বড় বড় গর্তে পরিণত হওয়া এই রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

মাদারীপুর প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বৃষ্টিতে কাদায় পরিণত রাজৈরের সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তাটি এখন কর্দমাক্ত ও বিপজ্জনক অবস্থায় রূপ নিয়েছে। বিশেষ করে জালালখাঁর বাড়ি সংলগ্ন অংশে কাদা জমে থাকায় পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে। কর্দমাক্ত রাস্তার কারণে অনেক শিক্ষার্থীর বই-খাতা ও স্কুল ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। পিচ্ছিল অবস্থার কারণে প্রায়ই পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। ফলে বাধ্য হয়ে কিছু শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে রিকশা, ভ্যান কিংবা জরুরি অ্যাম্বুলেন্সও সহজে এই পথে আসতে চায় না। পাশাপাশি হাট-বাজার থেকে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান