দৈন��ক আমার পত্র
সারাবাংলা৫ মে, ২০২৬ | রাত ১২:৪২পড়তে সময়: ২ মিনিট

শহীদ আব্দুর রশিদ সরকারকে শ্রদ্ধা, লংগদুতে পিসিসিপির দোয়া ও স্মরণসভা

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
শহীদ আব্দুর রশিদ সরকারকে শ্রদ্ধা, লংগদুতে পিসিসিপির দোয়া ও স্মরণসভা
'শহীদ আব্দুর রশিদ সরকার ছিলেন পাহাড়ের শান্তির দূত, তাঁর আত্মত্যাগ কখনও বৃথা যাবে না' এমন বক্তব্যের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের লংগদু উপজেলায় পালিত হয়েছে তাঁর মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে শোকাবহ এই দিনে তৎকালীন লংগদু উপজেলার প্রথম জনপ্রিয় চেয়ারম্যান ও গণমানুষের নেতা আব্দুর রশিদ সরকার শান্তিবাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। সোমবার (৪ মে) দিনব্যাপী তাঁর শাহাদাত বার্ষিকীতে পিসিসিপি লংগদু উপজেলা শাখা নেয় ব্যতিক্রমী কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিলের আগে সংগঠনের নেতাকর্মীরা শহীদের কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। তাদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয় এবং মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

পরবর্তীতে বিকেলে শহীদ আব্দুর রশিদ সরকারের কবরের সামনে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, স্থানীয় মুরব্বি এবিএস মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ শহীদের স্মৃতিচারণ করে বলেন, তাঁর নেতৃত্ব পাহাড়ে শান্তি ও উন্নয়নের পথ সুগম করেছিল। তাঁকে হত্যার মাধ্যমে সেই অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হয়। বক্তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শহীদ আব্দুর রশিদ সরকারের আত্মত্যাগ লংগদুবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বক্তারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান