দৈন��ক আমার পত্র
সারাবাংলা৮ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:১৮পড়তে সময়: ২ মিনিট

সিলেট রেঞ্জে ডিআইজি ও মৌলভীবাজারের এসপিকে বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের যোগদান

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
সিলেট রেঞ্জে ডিআইজি ও মৌলভীবাজারের এসপিকে বিদায় সংবর্ধনা
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে ঢাকা পুলিশ অধিদপ্তরে এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলির প্রেক্ষিতে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সিলেট রেঞ্জ পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় ডিআইজি কার্যালয়ের কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী ডিআইজি মো. মুশফেকুর রহমানের কর্মময় জীবন, নেতৃত্ব, পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তাঁরা তাঁর সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে মো. মুশফেকুর রহমান সিলেট রেঞ্জে দায়িত্ব পালনকালে সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, আরআরএফের কমান্ড্যান্ট মো. হাসান নাহিদ চৌধুরী, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, রেঞ্জ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে, মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মো. রিয়াজুল ইসলাম যোগদান করেছেন।
শুক্রবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

মো. রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান