দৈন��ক আমার পত্র
সারাবাংলা২৫ মে, ২০২৬ | দুপুর ২:৫০পড়তে সময়: ২ মিনিট

ঈদ সামনে রেখে জপুই পাড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা

কোরবানির পশুর চামড়া পাচার ও জ্বালানি তেল মজুদ রোধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান।

মোঃ আল আমিন, দীঘিনালা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
ঈদ সামনে রেখে জপুই পাড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া পাচার রোধ, জ্বালানি তেল মজুদ ও অবৈধ পাচার প্রতিরোধে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় জপুই বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)’র আওতাধীন জপুই পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জপুই বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাহমুদুর রহমান স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে কোরবানির পশুর চামড়া পাচার, জ্বালানি তেল মজুদ ও সীমান্তপথে অবৈধ পাচারের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব।

এসময় বিওপির সদস্যবৃন্দ, জপুই পাড়ার কারবারী ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরও বলেন, ঈদকে সামনে রেখে অসাধু চক্র বিভিন্ন ধরনের চোরাচালান ও অবৈধ মজুদ কার্যক্রমে সক্রিয় হয়ে ওঠে। তাই সীমান্ত এলাকার জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান