দৈন��ক আমার পত্র
সারাবাংলা৫ জুন, ২০২৬ | সন্ধ্যা ৬:৩৩পড়তে সময়: ২ মিনিট

চট্টগ্রামে ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন ও মাওলা আলী (আ.)-এর অভিষেক স্মরণে র‍্যালি

ঈদে গাদীর উপলক্ষে নগরজুড়ে র‍্যালি, খুতবা পাঠ, নাত-গজল পরিবেশন ও তবারুক বিতরণ।

চট্টগ্রাম প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
চট্টগ্রামে ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন ও মাওলা আলী (আ.)-এর অভিষেক স্মরণে র‍্যালি
চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন এবং মাওলা হযরত আলী (আ.)-এর অভিষেক স্মরণে আলোচনা সভা, খুতবা পাঠ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর সদরঘাটস্থ ইমামবাড়া থেকে গাদীর অনুসারীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরঘাট রোড, নিউমার্কেট মোড়, টাইগারপাস মোড়, ইস্পাহানী মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে গাদীর খুমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মূল খুতবা পাঠ করেন ইমামবাড়ার ইমাম মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন। বক্তারা বলেন, ঈদে গাদীর মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নেতৃত্ব, ন্যায়বিচার ও ঐক্যের শিক্ষা বহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. কামরুল ইসলাম, মাওলানা মামুনুল হক, খালেক পারভেজ, আরিফ বাবরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব। এ সময় মাওলা আলী (আ.)-এর শানে নাত ও গজল পরিবেশন করেন শিল্পী জুয়েল দ্বীপ।

র‍্যালি চলাকালে নগরীর বিভিন্ন মোড়ে পথচারীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরে দিবসটির তাৎপর্য স্মরণ করেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান