দৈন��ক আমার পত্র
সারাবাংলা১২ মে, ২০২৬ | রাত ৯:৩৩পড়তে সময়: ২ মিনিট

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তাদের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় বিভাগ
শেয়ার:FacebookWhatsAppX
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি
'নার্সরা আমাদের ভবিষ্যৎ গঠনের অন্যতম শক্তি, জীবন রক্ষায় তাদের ক্ষমতায়ন জরুরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে রাঙ্গামাটি নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাকটর রেণুকা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম। এছাড়াও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন লাবনী বড়ুয়া ও এশিয়া চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। একজন রোগীর সেবাযত্ন, মানসিক সাহস জোগানো এবং চিকিৎসা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেক ক্ষেত্রেই তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হয় না। তাই আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নূয়েন খীসা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে দক্ষ ও মানবিক নার্স তৈরি করা সময়ের দাবি। রোগীদের পাশে থেকে দিন-রাত নিরলস পরিশ্রম করে নার্সরা চিকিৎসাসেবাকে আরও কার্যকর করে তুলছেন। তাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান