দৈন��ক আমার পত্র
রাজনীতি২৭ মে, ২০২৬ | বিকেল ৪:৫পড়তে সময়: ২ মিনিট

ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান

কোরবানির শিক্ষা ও ত্যাগের মহিমার বার্তা জানিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজারের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান। তিনি দেশ ও প্রবাসে থাকা দোয়ারাবাজারবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শাহ মাশুক নাঈম
শেয়ার:FacebookWhatsAppX
ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার মানুষসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান। তিনি ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মনিবেদন ও আল্লাহভীতির এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ অনুসরণের মধ্য দিয়ে এই ঈদের তাৎপর্য আরও গভীরভাবে প্রতিফলিত হয়। ঈদ কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং আত্মশুদ্ধি ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করারও এক মহিমান্বিত বার্তা।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালার রহমত ও বরকতে সবার জীবন ভরে উঠুক। পবিত্র ঈদুল আজহায় সকলের কোরবানি ও ইবাদত কবুল হোক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। ঈদ মোবারক।

মাওলানা আব্দুল বাছিত খান বর্তমান পরিস্থিতিতে সব ধরনের বিভেদ ও হানাহানি ভুলে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ারও অনুরোধ করেন।

সবশেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

সম্পর্কিত আরও খবর

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি
রাজনীতি৪ জুন ২০২৬

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি

‘চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে দীপেন দেওয়ানকে’ পুনর্বহালের দাবিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংবাদ সম্মেলন।

আহমদ বিলাল খান
এমপি মন্ত্রী হতাম
রাজনীতি৪ জুন ২০২৬

এমপি মন্ত্রী হতাম

এই কবিতায় কবি গ্রামীণ পরিবেশে নির্বাচনী রাজনীতির চিত্র তুলে ধরেছেন। শুরুতে তার মধ্যেও এমপি-মন্ত্রি হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট যোগ্যতা ও বাস্তব প্রস্তুতি থাকা দরকার। তাই তিনি আত্মসমালোচনার মাধ্যমে বুঝতে পারেন, অযোগ্যভাবে ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত তিনি যোগ্য প্রার্থীর পক্ষেই থাকার সিদ্ধান্ত নেন এবং ধৈর্য ও নীরবতাকে বেছে নেন।

কবি মোঃ মকদ্দুছ আলী
পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের
রাজনীতি৩ জুন ২০২৬

পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের

পদত্যাগ-পরবর্তী পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান, বিএনপির প্রতি অটুট আনুগত্যের পুনর্ব্যক্তি।

আহমদ বিলাল খান
বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি১ জুন ২০২৬

বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়; কৃষকের ন্যায্যমূল্য, জনদুর্ভোগ নিরসন ও গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতি।

আহমদ বিলাল খান
জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি৫ মে ২০২৬

জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের
রাজনীতি৪ মে ২০২৬

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের

বড়লেখা প্রতিনিধি