দৈন��ক আমার পত্র
রাজনীতি৪ মে, ২০২৬ | রাত ৯:৪১পড়তে সময়: ২ মিনিট

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের

বড়লেখা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে বাড়ছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা এখন জোরালো হয়ে উঠেছে। আসন্ন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা ক্বারী ময়েনুল ইসলাম।

তাঁর এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর প্রার্থিতা নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

মাওলানা ক্বারী ময়েনুল ইসলাম বড়লেখা উপজেলার ৭ নম্বর তালিমপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ধর্মীয় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, বিনয়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

শিক্ষাজীবনে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএ (মাস্টার্স) ও কামিল ডিগ্রি অর্জন করেন। ধর্মীয় ও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দীর্ঘ সামাজিক অভিজ্ঞতা তাঁকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে স্থানীয়দের অনেকে বলেন, একজন শিক্ষিত ও নীতিবান ব্যক্তি জনপ্রতিনিধি হলে উপজেলা পরিষদের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁদের প্রত্যাশা।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মাওলানা ক্বারী ময়েনুল ইসলাম বলেন, আমি অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বড়লেখাকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

উপজেলা পরিষদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বড়লেখায় ভোটের মাঠে উত্তাপ বাড়ছে। শেষ পর্যন্ত ভোটারদের আস্থা ও সমর্থন কার পক্ষে যায়, তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব-নিকাশ।

সম্পর্কিত আরও খবর

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি
রাজনীতি৪ জুন ২০২৬

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি

‘চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে দীপেন দেওয়ানকে’ পুনর্বহালের দাবিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংবাদ সম্মেলন।

আহমদ বিলাল খান
এমপি মন্ত্রী হতাম
রাজনীতি৪ জুন ২০২৬

এমপি মন্ত্রী হতাম

এই কবিতায় কবি গ্রামীণ পরিবেশে নির্বাচনী রাজনীতির চিত্র তুলে ধরেছেন। শুরুতে তার মধ্যেও এমপি-মন্ত্রি হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট যোগ্যতা ও বাস্তব প্রস্তুতি থাকা দরকার। তাই তিনি আত্মসমালোচনার মাধ্যমে বুঝতে পারেন, অযোগ্যভাবে ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত তিনি যোগ্য প্রার্থীর পক্ষেই থাকার সিদ্ধান্ত নেন এবং ধৈর্য ও নীরবতাকে বেছে নেন।

কবি মোঃ মকদ্দুছ আলী
পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের
রাজনীতি৩ জুন ২০২৬

পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের

পদত্যাগ-পরবর্তী পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান, বিএনপির প্রতি অটুট আনুগত্যের পুনর্ব্যক্তি।

আহমদ বিলাল খান
বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি১ জুন ২০২৬

বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়; কৃষকের ন্যায্যমূল্য, জনদুর্ভোগ নিরসন ও গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতি।

আহমদ বিলাল খান
ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি২৭ মে ২০২৬

ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান

কোরবানির শিক্ষা ও ত্যাগের মহিমার বার্তা জানিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজারের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান। তিনি দেশ ও প্রবাসে থাকা দোয়ারাবাজারবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শাহ মাশুক নাঈম
জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি৫ মে ২০২৬

জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি