দৈন��ক আমার পত্র
রাজনীতি১ জুন, ২০২৬ | বিকেল ৫:১৪পড়তে সময়: ২ মিনিট

বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়; কৃষকের ন্যায্যমূল্য, জনদুর্ভোগ নিরসন ও গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতি।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান
দোয়ারাবাজার উপজেলার বঞ্চিত, অবহেলিত মানুষ ও কৃষকেরা আজও নানা সংকটের মধ্যে দিনযাপন করছেন। কৃষকেরা সময়মতো সার, বীজ ও ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একইভাবে প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থেকে পিছিয়ে রয়েছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী দোয়ারাবাজার গড়ে তুলব।

রোববার (৩১ মে) রাতে শ্রীপুর ও মঙ্গলপুর বাজার এলাকায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার ও মঙ্গলপুর বাজারে অনুষ্ঠিত এ ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাগমপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলার সভাপতি কাজী মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী শরীয়ত আলী ও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী মাওলানা মঈনুল ইসলাম ও হাফিজ ক্বারী খাইরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে মাওলানা আব্দুল বাছিত খান স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার, বীজ, সেচ ও ন্যায্যমূল্য সংক্রান্ত সমস্যার কথা শোনেন। তিনি বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে কৃষকেরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, বঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা সময়ের দাবি। তিনি এলাকার উন্নয়নকে রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে তিনি দোয়ারাবাজার উপজেলার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত আরও খবর

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি
রাজনীতি৪ জুন ২০২৬

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি

‘চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে দীপেন দেওয়ানকে’ পুনর্বহালের দাবিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংবাদ সম্মেলন।

আহমদ বিলাল খান
এমপি মন্ত্রী হতাম
রাজনীতি৪ জুন ২০২৬

এমপি মন্ত্রী হতাম

এই কবিতায় কবি গ্রামীণ পরিবেশে নির্বাচনী রাজনীতির চিত্র তুলে ধরেছেন। শুরুতে তার মধ্যেও এমপি-মন্ত্রি হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট যোগ্যতা ও বাস্তব প্রস্তুতি থাকা দরকার। তাই তিনি আত্মসমালোচনার মাধ্যমে বুঝতে পারেন, অযোগ্যভাবে ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত তিনি যোগ্য প্রার্থীর পক্ষেই থাকার সিদ্ধান্ত নেন এবং ধৈর্য ও নীরবতাকে বেছে নেন।

কবি মোঃ মকদ্দুছ আলী
পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের
রাজনীতি৩ জুন ২০২৬

পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের

পদত্যাগ-পরবর্তী পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান, বিএনপির প্রতি অটুট আনুগত্যের পুনর্ব্যক্তি।

আহমদ বিলাল খান
ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি২৭ মে ২০২৬

ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান

কোরবানির শিক্ষা ও ত্যাগের মহিমার বার্তা জানিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজারের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান। তিনি দেশ ও প্রবাসে থাকা দোয়ারাবাজারবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শাহ মাশুক নাঈম
জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি৫ মে ২০২৬

জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের
রাজনীতি৪ মে ২০২৬

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের

বড়লেখা প্রতিনিধি